NextGen ICT Care-এর দুনিয়ায় আপনাকে স্বাগতম
আমাদের যাত্রাটা খুব সহজ ছিল না। আমি, তানজিমুল সাব্বির এবং আমার সহ-প্রতিষ্ঠাতা নির্জনা আহমেদ—আমরা দুজনেই দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় আইসিটি পড়িয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করি: শিক্ষার্থীরা শুধু তথ্যের অভাবে পিছিয়ে নেই, বরং সঠিক গাইডেন্স এবং সহজ ব্যাখ্যার অভাবে আইসিটিকে ভয় পায়।
"আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা শুধু পড়াবো না; আমরা এইচএসসি আইসিটির একটি কমপ্লিট সলিউশন তৈরি করবো। ২০২৫ সালে সেই জেদ থেকেই জন্ম নিল NextGen ICT Care।"
আজও আমরা প্রতিদিন স্ট্রাগল করছি, শিখছি এবং নিজেদের উন্নত করছি—শুধুমাত্র আপনাদের (শিক্ষার্থীদের) সেরাটা দেওয়ার জন্য। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট—আইসিটি হবে আপনার সবচাইতে সহজ এবং প্রিয় বিষয়।
আইসিটি-কে মুখস্থের গণ্ডি থেকে বের করে লজিক্যাল ও প্র্যাকটিক্যাল করে তোলা।
আমরা চাই আমাদের প্রতিটি স্টুডেন্ট শুধু রেজাল্ট নয়, প্রযুক্তির জ্ঞানেও সেরা হোক।
স্ট্রাগল চললেও আমরা আমাদের শিক্ষার মান নিয়ে কখনোই আপোষ করি না।
আমাদের লক্ষ্য হলো HSC আইসিটি বিষয়টিকে মুখস্থবিদ্যার গণ্ডি থেকে বের করে বাস্তবমুখী করে তোলা। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন প্রযুক্তির ভাষা বুঝতে পারে এবং বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করার পাশাপাশি আইটিতে দক্ষ হয়ে ওঠে।
আমরা ভালোবাসি শিক্ষার্থীদের কৌতূহল মেটাতে এবং তাদের সাফল্যের হাসিতে অংশীদার হতে।
সহজ ৩টি ধাপে আপনার সিট নিশ্চিত করুন
১ম বর্ষ, ২য় বর্ষ বা পরীক্ষার্থী—আপনার প্রয়োজনীয় ব্যাচটি বেছে নিন।
সেন্টারে এসে বা অনলাইনে আপনার প্রাথমিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
আমাদের অফিসে এসে অ্যাডমিশন ফি জমা দিয়ে আপনার স্বপ্নের ব্যাচে যাত্রা শুরু করুন।
প্রতিটি কোর্স ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে আপনি থিওরির পাশাপাশি ল্যাপটপে সরাসরি প্র্যাকটিক্যাল সেশন উপভোগ করতে পারেন।
Foundation Mastery to Advanced
Pro & Practical
Last Moment Prep
আপনার সাফল্যই আমাদের একমাত্র অনুপ্রেরণা
— তানজিমুল ও নির্জনা